September 20, 2026, 7:59 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুকে:বুবলী

বিনোদন ডেস্ক

ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে থাকলেও ক্যারিয়ারে সুন্দর সময় পার করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। একের পর এক নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। এবার এই নায়িকাকে পাওয়া গেল নতুন নাচের ভিডিওতে। তাও আবার একটি নয়, দুটিতে। যা এখন দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক।

গল্প নয় সত্যি নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেশ ফুরফুরে মেজাজে নৃত্য পরিবেশন করছেন বুবলী। এর মধ্যে একটি ভিডিও`র ব্যাকগ্রাউন্ডে বরফের পাহাড় আর সেখানেই নাচের ঝড় তুলেছেন এই চিত্রনায়িকা। ভিডিওগুলো সিনেমা নাকি বিজ্ঞাপনের- সেটি জানা যায়নি।

বিষয়টি জানতে যোগাযোগ করা হয় নায়িকার সঙ্গে। বুবলীর ভাষ্য, আপাতত এটি চমক হিসেবেই থাক। খুব শীঘ্রই জানতে পারবেন।

এদিকে, শরিফুল রাজ ও বুবলী অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি। দেশের গণ্ডি পেরিয়ে গেল শুক্রবার এটি মুক্তি পায় যুক্তরাষ্ট্রে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এর আগে, দেয়ালের দেশ প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়ায়।

জিভিসি নিউস/ ইস