September 20, 2026, 7:59 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

মন্দিরার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন: রাজ

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা শরিফুল রাজ ও কাজলরেখা সিনেমার অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর মধ্যকার প্রেমের গুঞ্জন চলছে। তারকাদের নিয়ে বিভিন্ন ধরনের চর্চা এবং আলোচনা-সমালোচনা অবশ্য স্বাভাবিক। তবে এবার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা রাজ।

রাজ ও মন্দিরাকে মূলত কাজলরেখা সিনেমায় একসঙ্গে দেখার পর থেকেই এমন গুঞ্জন চলছে। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে অভিনেতা রাজ কথা বলার পর বিষয়টি অনেকটা স্পষ্ট হয়েছে।

এ অভিনেতার কাছে প্রথমে তার সার্টিফিকেট নাম জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, আমার নাম মো. শরিফুল ইসলাম। আর রাজ নামটি অন্য কারও দেয়া। এক আড্ডায় হঠাৎ করেই আমাকে রাজ নাকে ডেকেছিলেন একজন। আর আমিও ভাবলাম, নামটি খারাপ না। সেই থেকে নাম রাজ হয়ে গেল।

এদিকে অভিনেত্রী মন্দিরার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা রাজের। সত্যিই কি প্রেম করছেন তারা? আর আপনার দৃষ্টিতে সে কেমন? জবাবে রাজ বলেন―নবাগত নায়িকা হিসেবে সে অসাধারণ। স্মার্ট, গর্জিয়াস, মেধাবী ও গুণী একজন শিল্পী। প্রথম সিনেমাতেই সে সফলতা পেয়েছে। সিনেমার প্রচারণায় আমাদের একসঙ্গে বের হতে হয়, এ জন্য মানুষ প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে। আর এটা প্রতিটি সিনেমার সময়ই হয়ে থাকে। সব শিল্পীদের নিয়েই এ ধরনের গুঞ্জনের রীতি রয়েছে।

জিভিসি নিউস/ ইস