September 20, 2026, 7:55 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

খুন ও ধর্ষণের শাস্তি কী হওয়া উচিত:বাঁধন

বিনোদন ডেস্ক:

দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ আজমেরি হক বাঁধন। চলতি বছরে মুক্তি পেটে যাচ্ছে তার এশা মার্ডার: কর্মফল সিনেমাটি। বাঁধন অভিনীত সানী সানোয়ার পরিচালিত সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার (২৩ মে)। চোখ, ঠোঁটে ক্রুদ্ধ- হাতে রিভলভার হাতে ধরা দিয়েছেন অভিনেত্রী। পুলিশ অফিসার হিসেবে অপরাধীর প্রতি তার মনোভাবকেই তুলে ধরা হয়েছে।

নিজের ফেসবুকে বাঁধন পোস্টার শেয়ার করে লিখেছেন, খুনসহ ধর্ষণের শাস্তি কী হওয়া উচিত? ঈদুল ফিতরে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছিল। প্রায় ১ মিনিটের টিজারে চৌকস পুলিশ অফিসার হিসেবে প্রশংসা পেয়েছিলেন বাঁধন। সিনেমাপ্রেমীদের মত ঈদুল আযহায় এশা মার্ডার: কর্মফল আসতে চলেছে। যদিও পোস্টার প্রকাশ করলেও সিনেমাটি মুক্তি নিয়ে কিছু বলেননি বাঁধন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।

এশা মার্ডার: কর্মফল সিনেমায় এশা চরিত্রে অভিনয় করবেন পূজা ক্রুজ। এ সিনেমা দিয়ে অভিষেক হতে যাচ্ছে তার। এ সিনেমায় আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবিড় আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

জিভিসি নিউস/ ইস