September 21, 2026, 6:05 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা প্রযোজনা সংস্থা খুলছেন : শুভশ্রী

বিনোদন ডেস্ক:

ওয়েব সিরিজ ও সিনেমা প্রযোজনার অভিজ্ঞতা হয়েছে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এবার নিজেই খুলতে চাচ্ছেন আলাদা প্রযোজনা সংস্থা। টলিউডে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতেই এই পদক্ষেপ নিতে চলেছেন রাজ ঘরনী?

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজের নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। ওই প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে অভিনয়ও করেছেন শুভশ্রী। এ বার অভিনেত্রী নিজেই প্রযোজনা সংস্থা শুরু করতে যাচ্ছেন।

একটি সূত্র জানিয়েছে, তাদের ঘনিষ্ঠ মহলে তিনি বিষয়টি নিয়ে নাকি মতামতও চেয়েছেন। রাজ এবং শুভশ্রী একে অপরের সঙ্গে হাত মিলিয়েই নিজ নিজ প্রযোজনা সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন।

এর আগে ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। অভিনয় জগতে জনপ্রিয়তা প্রেয়েছেন, খ্যাতি পেয়েছেন এবার প্রযোজনা সংস্থা নিয়ে কতদূর যেতে পারেন— তা দেখা এবং জানার জন্য অপেক্ষা করতে হবে শুভশ্রী ভক্তদের।

জিভিসি নিউজ / ইস