September 16, 2026, 9:53 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

সাংবাদিকতায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন এশিয়ান টেলিভিশনের বাতেন বিপ্লব

অনলাইন ডেস্ক:
সাংবাদিকতায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন এশিয়ান টেলিভিশনের বাতেন বিপ্লব

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবার আন্তর্জাতিক সম্মাননা পেলেন এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক আব্দুল বাতেন (বাতেন বিপ্লব)।

৩১ মে শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে এ সম্মাননা দেয়া হয়। ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যটাগরিতে ৪০ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনার পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস. এম. মজিবুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম. হারুন-অর-রশিদ, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, ভারতীয় বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তীসহ ভারত ও বাংলাদেশের গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে ডিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড এবং মিনা অ্যাওয়ার্ডসহ পর্যটন ও বন্ধু মিডিয়া ফেলোশিপ অর্জন করেন সাংবাদিক বাতেন বিপ্লব।