September 21, 2026, 6:01 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আবেগপ্রবণ উপহার পেয়ে তমা মির্জা

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নির্মাতা রায়হান রাফি ও সুড়ঙ্গ সিনেমার নায়িকা তমা মির্জার ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক এখন প্রকাশ্যে। শনিবার তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ভাগ্যবান বলে দাবি করেন রাফি। উত্তরে রাফিকে পেয়েও নিজেকে ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

রায়হান রাফির এই পোস্টে তাদের ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক আরও ঢালাওভাবে উপস্থাপন হওয়ায় ভক্ত-অনুরাগীদের থেকে বেশ শুভকামনা পেয়েছেন এই জুটি। এর বাইরেও জন্মদিনকে ঘিরে বেশ আনন্দঘন মুহূর্তের মধ্যে কেটেছে এই অভিনেত্রীর।

এক সাক্ষাৎকারে জন্মদিনে তার দিন কেমন কেটেছে, তার অভিজ্ঞতা শেয়ার করেছেন তমা মির্জা। এদিন বেশ উপহার পেয়েছেন অভিনেত্রী। তার মধ্যে, মায়ের কাছ থেকে উপহার পেয়েছেন স্বর্ণ ও হীরার কানের দুল। জন্মদিন উপলক্ষ্যে মেয়ে তমার জন্য কবিতা লিখেছেন বাবা। টিফিনের টাকা বাঁচিয়ে বাড়ি সাজিয়েছেন ছোট ভাই। এছাড়াও গাড়িচালক, গৃহকর্মীরা জন্মদিনে তাকে চকলেট উপহার দিয়েছেন বলেও জানান তমা।

জন্মদিনে চারপাশে এত ভালোবাসার মানুষ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী। এর আরও একটি কারণ, আরেক ভালোবাসার মানুষ রাফির কাছ থেকেও উপহার পেয়েছেন তিনি। কী উপহার পেয়েছেন, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ঝুড়িতে ভরে যেন শহরের সব ধরনের ফুল এনেছিলেন তার জন্য। তার কথায়, ভালোবাসার মানুষটি ঝুড়ি ভর্তি করে সব রঙের গোলাপ, বেলি, রজনিগন্ধা, টিউলিপসহ পারলে ঢাকা শহরের সব রকমের ফুল যেন তুলে এনেছে। ২০টি ঝুড়ি এসব ফুল নিয়ে হাজির হয়েছেন আমার বাসায়। পৃথিবীতে ফুলের চেয়ে প্রিয় উপহার আর কিছু হতে পারে না। এসব দেখে আমি তো আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।

জিভিসি নিউজ / ইস