দীর্ঘ এক যুগ পর নাটক নির্মাণ করেছেন ফাল্গুনী হামিদ। নাম আমাতে অস্পষ্ট তুমি। নাটকটি রচনা করেছেন আখতারুজ্জামান ও ফাল্গুনী হামিদ। এর কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন ফাল্গুনী হামিদের মেয়ে তনিমা হামিদ। আরও আছেন জাহিদ হাসান, মিলি বাশার, শফিক খান দিলু, আহসান হাবিব নাসিম প্রমুখ।
\
এক যুগ পর নির্মাণে ফেরা প্রসঙ্গে ফাল্গুনী হামিদ বলেন, অভিনয় ও নির্মাণে আমার ক্ষেত্রটা যেভাবে তৈরি হয়েছিল, একটা সময় এসে দেখলাম, নিজের মতো করে কাজ করতে পারছি না। মাঝে কিছুদিন অসুস্থও ছিলাম। ব্যস্ততাও বেড়ে গেছে। পুরো সময়টা ব্যস্ত ছিলাম লেখালেখি ও ব্যবসা নিয়ে।
মা ফাল্গুনী হামিদের মতো আমাতে অস্পষ্ট তুমি দিয়ে দীর্ঘদিন পর নাটকে ফিরেছেন মেয়ে তনিমা হামিদ। তার কথায়, এই নাটকের জন্য আমি মাকে তিনজন অভিনেত্রীর কথা বলেছিলাম। কিন্তু মায়ের একটাই কথা, তোমাকেই কাজটি করতে হবে। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে এসে নার্ভাস লাগছিল। জাহিদ ভাই এবং মা ভীষণ সহযোগিতা করেছেন।
জিভিসি নিউজ / ইস