প্রিয়তমা ও রাজকুমার পর নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। আর এবার শাকিব খান নয়, সিনেমার প্রধান চরিত্রে থাকছেন শরিফুল রাজ। তার বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে। সিনেমার নাম সাহেব।
গতকাল সোমবার আরশাদ আদনান তার জন্মদিনে সাহেব`র ঘোষণা দেন। জানান, এটি নির্মাণ করবেন সাইফ চন্দন। আর সিনেমার অ্যাডভাইজার হিসেবে থাকবেন হিমেল আশরাফ। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে।
আরশাদ আদনান বলেন, শাকিবকে নিয়ে বড় একটি ছবির প্ল্যান চলছে। ওই ছবির গল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শেষ হলে আমরাই সেটার ঘোষণা দেব।
নির্মাতা জানান, আগামী জুলাই থেকে তিনি শুটিংয়ে নামবেন। ইতিমধ্যে রাজ ও ইধিকাকে সিনেমার জন্য চূড়ান্ত করেছেন।
জিভিসি নিউজ / ইস