September 21, 2026, 6:01 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের পর ধামাকা নিউজ দেবো, কীসের ইঙ্গিত : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। প্রতিবছর ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হন তিনি। তবে এ বছরটা ভিন্ন। গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা প্রেম প্রীতির বন্ধন। এরপর আর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে। অন্যদিকে, শাকিব খানকে কেন্দ্র করে নিয়মিত আলোচনায় আছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনয় নিয়ে জানতে চাওয়া হলে অপু বিশ্বাস বলেন, একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কুরবানির ঈদের পর একটা ধামাকা নিউজ দেবো। সে পর্যন্ত অপেক্ষা করেন।

গত বছর ক্যারিয়ারের নতুন সূচনা করেছিলেন এই নায়িকা। অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা লাল শাড়ি মুক্তি পেয়েছিল গতবছর ঈদুল আজহায়। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনার ভার ছিল বন্ধন বিশ্বাসের ওপর। তাঁত শিল্পের গল্প নিয়ে সিনেমাটি অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছিলেন সাইমন সাদিক।

জিভিসি নিউজ / ইস