নিতেশ তিওয়ারির পৌরাণিক চলচ্চিত্র রামায়ণ এর মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। চলচ্চিত্রটিতে রাম এর চরিত্রে দেখা যাবে তাকে।
এসব কাজকে সামনে রেখে নিজের গড়নকে আকর্ষণীয় করার প্রস্ততি নিয়েছেন রণবীর কাপুর। সুঠাম দেহ গড়তে বিগত তিন বছর ধরে হাড়ভাঙা খাটুনি করে চলেছেন তিনি। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চায় থাকেন; শত ব্যস্ততার মাঝে অন্তত কয়েক ঘণ্টা সময় রাখেন শুধু জিমে ঘাম ঝরানোর জন্য।
শুক্রবার রণবীরের জিম প্রশিক্ষক সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে রিংয়ে ঝুলে কসরত করতে দেখা যায় রণবীর কাপুরকে। আর সেই ভিডিও আলিয়া ভাটের নজরে পড়তেই উষ্ণ ভালোবাসা প্রকাশ করলেন অভিনেত্রী।
জিভিসি নিউজ / ইস