September 20, 2026, 6:49 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

ভিন্নভাবে হাজির সুপারস্টার শাকিব খান

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অভিনয়ের পাশাপাশি এই চিত্রনায়ক ইতিমধ্যেই ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক ও হারল্যান। প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন তিনি।

গতকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে-২০২৪। এ অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন শাকিব। র‌্যাম্পে হাঁটেন তিনি। সঙ্গে ছিলেন একঝাঁক নায়িকা।

এদিন শাকিবের সঙ্গে র‌্যাম্পে হেঁটেছেন বিদ্যা সিনহা মিম ও পূজা চেরি। এর মাধ্যমে ভক্তদের যেন নতুন বার্তাও দিলেন নায়ক। কেননা, দীর্ঘদিন ধরেই ঢালিউডে গুঞ্জন, মিম ও পূজার সঙ্গে শাকিবের সম্পর্কটা খুব একটা মসৃণ নয়।

শোনা গিয়েছিল, এ দুজনের সঙ্গে কখনও অভিনয়ে থাকবেন না শাকিব! এবার সমালোচকদের সব জল্পনা যেন মিথ্যা হয়ে গেল। আবারও শাকিবে সঙ্গে দেখা মিলল বিদ্যা সিনহা মিম ও পূজা চেরির। র‌্যাম্পে শাকিবের সঙ্গে মিম-পূজা ছাড়াও ছিলেন সাবিলা নূর, পরীমণি ও তানজিন তিশা। ছিলেন চিত্রনায়ক ইমনও। র‌্যাম্পে বেশ গ্ল্যামারাস লুকে দেখা গেছে এই তারকাদের।

এদিন স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের জনপ্রিয় মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।

জিভিসি নিউজ / ইস