অভিষেক বচ্চনের সব থেকে বড় সাপোর্টার এবং চিয়ার লিডার হলেন অমিতাভ বচ্চন নিজেই। বিভিন্ন সময় ছোটা বচ্চনের হয়ে গলা ফাটিয়েছেন বিগ বি। এবার জানা গেল বাপ বেটা আবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন। আর সেই খবর এদিন খোদ অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
শনিবার (৮ জুন) নিজের ব্লগে অমিতাভ বচ্চন একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে তারা মূলত কোনও রেকর্ডিং স্টুডিওতে আছেন।
এই ছবিটি পোস্ট করে অমিতাভ বচ্চন লেখেন, আবার কাজে ফিরেছি। দেরি হল কিন্তু অভিষেকের সঙ্গে কাজ করে দারুণ মজা লাগছে।
অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন আগেও একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন যেমন বান্টি অউর বাবলি, কভি আলভিদা না কেহনা, সরকার, সরকার রাজ, পা। আগামীতে বিগ বিকে কল্কি ২৮০৮ এডি ছবিতে দেখা যাবে। আগামী ২৭ জুন মুক্তি পাবে ছবিটি। এখানে থাকবেন প্রভাস, দীপিকা পাড়ুকোন।
অন্যদিকে অভিষেক বচ্চনকে আগামীতে দেখা যাবে হাউজফুল ৫ ছবিতে। এখানে আছেন অক্ষয় কুমার, অনিল কাপুর, নানা পাটেকর, রীতেশ দেশমুখ প্রমুখ।
জিভিসি নিউজ / ইস