পরনে প্যান্ট-স্যুট, সঙ্গে টাই। চোখে সানগ্লাস। আর ব্লেজারের পকেটে রাখা আছে বড় একটি গোলাপ। চুলগুলো পরিপাটি, হাতে ভারী অস্ত্র- এমন রূপে হাজির হলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। দ্য লাস্ট ডন শিরোনামের মিউজিক্যাল ফিল্মে ডন রূপেই দেখা যাবে তাকে। ক
গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ লিখেছেন, একজন গায়ক গান গায়, আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশগুলো। সে নিজেও সেই নোংরা সমাজের একটি অংশ। বিচারের বাণী কাঁদছে নিভৃতে, ডন আইন তুলে নেয় নিজের হাতে। শিশু ধর্ষণ ও পাচার, তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা এবং নারী পাচারসহ মানবপাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা তৈরি করেছি দ্য লাস্ট ডন!
আগামী ১৭ জুন ঈদের দিন বিকাল ৪টায় আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে দ্য লাস্ট ডন। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সংগীত পরিচালনায় জাভেদ আহমেদ কিসলু।
এদিকে, সম্প্রতি ভারতের নন্দিত গায়িকা অনুরাধা পাড়োয়ালের সঙ্গে একটি দ্বৈত গান শ্রোতাদের উপহার দিয়েছেন আসিফ।
জিভিসি নিউজ / ইস