September 20, 2026, 6:49 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

ডিপজলের মাধ্যমে ফের এফডিসিতে কুরবানি

বিনোদন ডেস্ক:

দেশের বিনোদন অঙ্গনেও ঈদের ব্যস্ততা। ঈদ কেন্দ্রে করে পরিকল্পনা করছনে তারকারা। ২০১৬ কোরবানির ঈদে টানা পাঁচ বছর চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের জন্য এফডিসিতে কুরবানি দিতেন পরীমণি। পরে চলচ্চিত্র পরিচালক, শিল্পী সমিতি এবং ওমর সানী-মৌসুমী দম্পতিও কুরবানি দিয়েছিলেন। তবে,কয়েক ঈদে কেউই এফডিসিতে কুরবানি দেননি। যার ফলে অনেকটাই বিপাকে পড়েন নিম্ন আয়ের শিল্পীরা। ডিপজলের মাধ্যমে ফের এফডিসিতে কুরবানি দেয়ার প্রচলন শুরু হতে যাচ্ছে।

ডিপজল বলেন, আসছে ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে সহকর্মীদের জন্য কুরবানি দেয়া হবে। এখানে কোনো ভেদাভেদ নেই। সচ্ছল-অসচ্ছল বলে কিছু নেই। কারণ, এটা সমিতির পক্ষ থেকে দেয়া হচ্ছে।

তিনি বলেন, যদি সমিতির আরও কেউ কুরবানি দিতে চান, তারাও এ কার্যক্রমে যোগ দিতে পারেন। এতে সমিতির সব সদস্যদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আমি আমার পক্ষ থেকে দায়িত্ব পালনের অংশ হিসেবে কুরবানি দেওয়ার উদ্যোগ নিয়েছি।

অন্যদিকে দুই বছর পর ফের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কুরবানি দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন পরীমণি।

এ অভিনেত্রীর মন্তব্য দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের। এ ব্যাপারে তিনি জানান, পরীমণিকে বিএফডিসিতে কুরবানি দেয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। আনন্দময় পরিবেশ থাকবে বিএফডিসিতে।

জিভিসি নিউজ / ইস