September 20, 2026, 6:49 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

ছোট কাকু কি পারবে আমার বিয়ে দিতে:ভাবনা

বিনোদন ডেস্ক:

গেল কয়েক বছর ধরে প্রতি ঈদেই ছোট কাকু সিরিজ নিয়ে টিভি পর্দায় হাজির হন দেশ বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। জনপ্রিয় শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিতব্য এবারের সিরিজের নামহবিগঞ্জের হরবোলা।

নির্মাণের পাশাপাশি এতে ছোটকাকু চরিত্রে এবারও দেখা যাবে আফজাল হোসেনকে। আর এবার ছোট কাকুর সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এই নাটকে অভিনয় করছেন তিনি। বর্তমানে সিলেটের প্যালেস লাঙারি রিসোর্টে চলছে এর দৃশ্য ধারণের কাজ। শুটিং চলবে আরও বেশ ক`দিন।

এদিকে, আজ সোমবার ভাবনা ফেসবুকে বিয়ের সাজের একটি ছবি পোষ্ট করে লিখেছেন ছোট কাকু কি পারবে আমার বিয়ে দিতে? তার কথায় স্পষ্ট যে, ভাবনার বিয়ে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার জবাব মিলবে নাটকে।

এই অভিনেত্রীর কথায়, ঈদে ছোট কাকু সিরিজ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। নাটকে আমি এবার যুক্ত হয়েছি। আফজাল হোসেনের পরিচালনা মানে ভিন্ন কিছু। কাজ করে বেশ ভালো লাগছে। আশা করছি, নাটকটি দর্শকের পছন্দ হবে।

জিভিসি নিউজ / ইস