September 16, 2026, 8:23 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

পুলিশের টিয়ারশেলে আহত সাংবাদিক নেতার মৃত্যু

Reporter Name

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের সময় পুলিশের টিয়ারশেলে আহত বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেস ক্লাবে সদস্য রফিক ভূইয়া মারা গেছেন।

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশাযোগে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরোনো ভবনের কাছে পৌঁছলে পুলিশের টিয়ারশেলের কবলে পড়েন রফিক ভূইয়া।

এ সময় তিনি রিকশা থেকে পড়ে যান। পরে বারডেম হাসপাতালে নিলে ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রফিক ভূইয়া সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে অনেকবার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা ও ছড়া লিখতেন।