September 20, 2026, 6:51 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সোনাক্ষীর বাবা

বিনোদন ডেস্ক:

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে— ডুবে ডুবে জল খাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। ২০২২ সালে জোর গুঞ্জন চাউর হয়, জহির ইকবালের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। যদিও পরবর্তীতে বাগদানের খবরটি উড়িয়ে দেন এই নায়িকা।

গত কয়েক দিন সোনাক্ষী-জহিরের বিয়ের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, দীর্ঘ দিনের প্রেমিক জহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সোনাক্ষী। আগামী ২৩ জুন মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও নীরব সোনাক্ষী-জহির। এবার মুখ খুললেন সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনৈতিক শত্রুঘ্ন সিনহা।

এবারের লোকসভা নির্বাচনে আসানসোল আসনে তৃণমূলের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন শত্রুঘ্ন। বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি। সেখানে জুম টিভিকে শত্রুঘ্ন বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমি দিল্লিতে এসেছি, এখনো দিল্লিতে রয়েছি। মেয়ের বিয়ের পরিকল্পনা নিয়ে আমি কারো সঙ্গে কথা বলিনি। বিয়ের বিষয়ে সোনাক্ষী আমাকে কিছু বলেনি। সোনাক্ষী যদি বিয়ের বিষয়ে আশ্বস্ত করে, তবে আমি ও আমার স্ত্রী গিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করে আসব। আমরা তার মঙ্গল কামনা করি।

শত্রঘ্ন সিনহা বলেন,আমরা সোনাক্ষীর বিচারবুদ্ধির ওপরে ভরসা রাখি। সে কখনো সংবিধান বর্হিভূত ও বেআইনি সিদ্ধান্ত নিতে পারে না। প্রাপ্তবয়স্ক হিসেবে তার সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব অধিকার রয়েছে। আমার মেয়ে যখন বিয়ে করবে তখন আমি নাচব।

সোনাক্ষী সিনহা হিন্দু ধর্মের অনুসারী আর জহির ইকবাল মুসলিম। ধর্ম ভিন্ন হওয়ায় এ জুটির প্রেম-বিয়ে নিয়ে বেশ চর্চা চলছে।

জিভিসি নিউজ / ইস