September 20, 2026, 6:51 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

শাকিব খানের জন্য তুফানে অভিনয় : নাবিলা

বিনোদন ডেস্ক:

বিনোদন দুনিয়ার পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও দেখা গেছে তাকে। আয়নাবাজি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার এরপর আগস্ট ১৯৭৫ সিনেমায় দেখা যায় তাকে। তিন বছর পর অভিনেত্রীর দেখা মিলবে রায় রায়হান রাফী পরিচালিত তুফান সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সিনেমা মুক্তি উপলক্ষ্যে বুধবার (১২ জুন) সংবাদ সম্মেলন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন শাকিব খান, অভিনেত্রী মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

সংবাদ সম্মেলন মাসুমা রহমান নাবিলা বলেন, আমি এ সিনেমার গল্প পড়ার সময় তা ভিজ্যুয়ালাইজ করতে পারছিলাম। তুফান সিনেমা আসলেই তুফান সৃষ্টি করবে। সঙ্গে যখন জানতে পেরেছিলেন মেগাস্টার শাকিব খান সিনেমাতে অভিনয় করবেন। এর চেয়ে বিশাল আমাদের জন্য আর কী হতে পারে। শাকিব খানের জন্য হলেও তুফানে অভিনয় করতে হতো।

তিনি বলেন, আয়নাবাজি সিনেমার পরে সবাই আমাকে প্রশ্ন করতো কবে আমি সিনেমায় কাজ করব। সব সময় বলে আসছিলাম সিনেমা করতে চাই। এমনটা নয় যে সিনেমা করতে চায়নি বলে আমাকে দেখা যায়নি।

জিভিসি নিউজ / ইস