September 24, 2026, 9:21 pm
শিরোনাম :
আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল বাংলাদেশ-ক্রোয়েশিয়া জোরদারে দুই প্রধানমন্ত্রীর বৈঠক নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু অর্থায়নে বৈশ্বিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মামলায় তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে তারেক রহমান- এরদোয়ানের অঙ্গীকার

ব্যবসায়ীদের লুট হওয়া মোবাইল ও টাকার ব্যাগ উদ্ধার করে তাদের হাতে তুলে দেন বিএনপি নেতা এমদাদ পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক:
ব্যবসায়ীদের লুট হওয়া মোবাইল ও টাকার ব্যাগ উদ্ধার করে তাদের হাতে তুলে দেন বিএনপি নেতা এমদাদ পাটোয়ারী

সাম্প্রতিক সময়ে রাজধানীর জয়কালি মন্দির এলাকায় হোটেল ওসমানী ইন্ট: এর সামনের রাস্তার মুরগির বাজারে কিছু দুস্কৃতিকারী চাঁদাবাজ মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে।

ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বিকার করলে তাদেরকে মারধর করে দোকান সরানোর হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। সন্ত্রাসী চাঁদাবাজরা একজন ব্যবসায়ীর মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

এক পর্যায়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাসহ আশেপাশের দোকানদারা জড় হয়ে প্রতিরোধ করে।জন প্রতিরোধের মুখে সন্ত্রাসী চাদাবাজেরা গাড়ি নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

এসময় স্থানীয় বিএনপি নেতা ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: এমদাদ পাটোয়ারীর সহযোগিতায় ব্যবসায়ীদের লট হওয়া একটি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ব্যাবসায়ীদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।