September 24, 2026, 9:19 pm
শিরোনাম :
আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল বাংলাদেশ-ক্রোয়েশিয়া জোরদারে দুই প্রধানমন্ত্রীর বৈঠক নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু অর্থায়নে বৈশ্বিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মামলায় তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে তারেক রহমান- এরদোয়ানের অঙ্গীকার

পরিবহনে চাঁদাবাজির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
পরিবহনে চাঁদাবাজির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

পরিবহনে সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন করেছে বিকাশ পরিবহনের মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় পেজ ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বিকাশ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব হোসেন বলেন, গত ৫ আগস্ট দেশ আর একবার স্বাধীন হয়েছে।

দেশ থেকে স্বৈরাচারীর বিদায় হয়েছে। কিন্তু আমাদের পরিবহন সেক্টরে এখনো সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদার মুক্ত হয়নি। সন্ত্রাসীরা প্রতিনিয়ত পরিবহন সেক্টর থেকে চাঁদা দাবি করছে চাদা তুলছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে দেশে সকল নৈরাজ্য দুর্নীতিবাজ সকল বৈষম্যতা দূর করার জন্য।

তাই সরকারের কাছে আবেদন যত দ্রুত সম্ভব হয় পরিবহন সেক্টরে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারিত্ব বন্ধের ব্যবস্থা করেন। বক্তারা বলেন, এই সন্ত্রাস চাঁদাবাজিদের প্রতিহত করতে না পারলে পরিবহন সেক্টর টা ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়াবে। তাই এই অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ জানাবো পরিবহন সেক্টরে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্তির ব্যবস্থা করুন।

মানববন্ধন শেষের দিকে বিকাশ পরিবহনের পরিচালক পরিচয় দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে মানববন্ধনকারীরা তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিকাশ পরিবহন লিমিটেড এর পরিচালক মোজাম্মেল হোসেন, জাকির হোসেন, গণধিকার পরিষদের রুবেল ও বিভিন্ন পরিবহনের নেতৃবৃন্দ ।