September 24, 2026, 9:19 pm
শিরোনাম :
আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল বাংলাদেশ-ক্রোয়েশিয়া জোরদারে দুই প্রধানমন্ত্রীর বৈঠক নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু অর্থায়নে বৈশ্বিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মামলায় তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে তারেক রহমান- এরদোয়ানের অঙ্গীকার

দুই শহীদের কবর জিয়ারত করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রসিকিউটার

নিজস্ব প্রতিবেদক:
দুই শহীদের কবর জিয়ারত করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রসিকিউটার

বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনাল এর প্রসিকিউটার প্রশাসন গাজী এম.এইচ.তামিম সফর করেছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সফর কালে তিনি উপজেলার হিজলা ও চিংগুড়ী গ্রামের কৃতি সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ জসিম ফকির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ সাব্বির মল্লিকের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে তিনি দুই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তিনি দুই শহীদ পরিবারকে সর্বাত্মক আইনী সহ যোগিতার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য সরকারী ভাবে বরাদ্ধকৃত আর্থিক সুযোগ সুভিধা প্রদানের জন্য উপস্থিত উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষন করেন। দুই শহীদ পরিবারের সাথে কথপোকথন শেষে উস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

এসময় তার সফর সঙ্গীসহ উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজ বংশী, থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায়, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি মো: একরামুল হক মুন্সী তৎ সঙ্গীয় সাংবাদিক বৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।