May 29, 2026, 7:06 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের রোজিনা আক্তার তিশা

চৌদ্দগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রেস ক্লাবের নির্বাচন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

চৌদ্দগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রেস ক্লাবের নির্বাচন
সভাপতি ফরায়েজী ও সেক্রেটারী বেলাল
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার ৩৮ বছর পর এই প্রথম উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ নভেম্বর) চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩৯জন ভোটারের মধ্যে ৩৬জন সাংবাদিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১ জন ভোটার নিয়ম না মানায় একটি ব্যালট পেপারের সব ভোট বাতিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান কুমিল্লা বারের সিনিয়র আইনজীবি মোঃ সিরাজুল ইসলাম ভুঁইয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন। ফলাফল ঘোষণার আগে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান, নির্বাচন কমিশনের সদস্য কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, সদস্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মোঃ মোশারফ হোসেন, নির্বাচন কমিশন সচিব বিশিষ্ট শিক্ষানুরাগী রফিউদ্দিন সিদ্দিকী। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক আমার দেশের মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি পদে আজকের দৈনিকের মুহাঃ জহিরুল হাসান, সাধারণ সম্পাদক পদে যায়যায়দিনের মোঃ বেলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশ রূপান্তরের মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশনের কামাল হোসেন নয়ন, কোষাধ্যক্ষ বিনা প্রতিপ্রতিদ্বন্দ্বিতায় সংবাদ প্রতিদিনের মোঃ আহসান উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবরপত্রের এম এ আলম, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিনের মোঃ শাহীন আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক বিজয় টিভির মনির উল্লাহ ভুঁইয়া, কার্যকরী সদস্য দৈনিক ভোরের ডাকের আনিছুর রহমান, দৈনিক বাংলার রাসেল পাটোয়ারী ও দৈনিক গণজাগরণের সফিউল আলম নির্বাচিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page