September 20, 2026, 6:31 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

রাতে ফ্লাইট লাইটের আলোয় জমজমাট লং পিজ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল, দর্শকদের ভীড়

Reporter Name

চৌদ্দগ্রাম প্রতিনিধি
দক্ষিণ কুমিল্লায় এই প্রথম ফ্লাইট লাইটের আলোয় সুশৃঙ্খল ও জমজমাট আয়োজনে ইউসুফ জুয়েলার্স কর্তাম প্রিমিয়ার লীগ-২০২৫ এর ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কর্তাম সান রাইজার্স চ্যাম্পিয়ান ও কর্তাম নাইট রাইডার্স রানার্স আপ হয়। কর্তাম ক্রীড়া চক্রের উদ্যোগে বৃহস্পতিবার রাতে গুণবতী হাইস্কুল মাঠে ৮ম আসরের খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন গুণবতী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আইয়ুব আলী ফরায়েজী। বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ তোফায়েল। কর্তাম ক্রীড়া চক্রের প্রধান পৃষ্ঠপোষক ডাঃ মঞ্জুর আহমেদ সাকি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের আমীর ইউসুফ মেম্বার, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আ.ন.ম মেশকাত উদ্দিন সেলিম, চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমেদ শিপন, মোহাম্মদ শহীদ উল্লাহ। চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবদুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে রাজনৈতিক, প্রবাসী, সামাজিক ও ক্রীড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।