September 21, 2026, 10:02 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে নতুন আরও ৫ জনের মৃত্যু হয়েছে;

নিজস্ব প্রতিবেদক:

গেল তিন বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি। সবশেষ ২০২২ সালের ১৮ই অক্টোবর করোনায় ৬ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জনই চট্টগ্রাম বিভাগের। বাকি ২ জনের মধ্যে একজন ঢাকা বিভাগের, অপরজন রাজশাহী বিভাগের।
৬২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে করোনা আক্রান্ত ৩৬ জনসহ এ বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি করোনা আক্রান্ত হয়েছে ৪৩৩ জন। সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে।

সেই সঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৫ জনের। আর এ বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি মৃত্যু হয়েছে ১৬ জনের। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ৪ জনই পুরুষ এবং একজন নারী। এ বছর ভাইরাসটিতে সবমিলিয়ে এখন পর্যন্ত ৭ পুরুষ এবং ৯ নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও গত একদিনে করোনায় মৃতদের মধ্যে ৪ জনের বয়সই ৪০- এর বেশি ছিল বলে অধিদপ্তর জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। এর আগে শনিবার ২১১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয় বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ই আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।