September 21, 2026, 4:07 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

‎চিতলমারীতে সকাল-সন্ধ্যা হরতাল পালন।

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের চিতলমারী উপজেলায় রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করা হয়েছে।

‎বাগেরহাটের চারটি সংসদীয় আসনে পূর্ণবহল নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি। সকাল ১১টার দিকে উপজেলার ৬নং চরবানিয়ারি ইউনিয়নে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনুপম সাহার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সড়কে বিক্ষোভ করেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতালকে সফল করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখেন।

‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক অমৃত লাল পোদ্দার, সাংগঠনিক সম্পাদক গোলক কীর্তনীয়া, ওয়ার্ড বিএনপি নেতা রমেশ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. রফিক তালুকদার, বিজন ঢালী ও সঞ্জীব ব্যানার্জি।

‎ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নজরুল বিশ্বাস বলেন, বাগেরহাটের চারটি আসনে পূর্ণবহল আমাদের ন্যায্য দাবি। এ দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

‎সহ-সাংগঠনিক সম্পাদক অনুপম সাহা বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।

‎অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী সঞ্জীব ব্যানার্জি জানান, হরতালের কারণে ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ছে, তবে আমরা আন্দোলনের যৌক্তিকতা অস্বীকার করছি না।

‎এদিকে হরতালের কারণে এলাকায় যান চলাচল কিছুটা ব্যাহত হলেও বড় ধরনের অরাজকতার খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, দুপুর পর্যন্ত সড়কে উত্তেজনা থাকলেও বিকেলের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে নেতাকর্মীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।