September 20, 2026, 11:43 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

চিতলমারীতে এস্কেন গংদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

‎নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের চিতলমারীতে যুবলীগ নেতাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস্কেন্দার শিকদার (এস্কেন) ও তার ভাই ঢাকা মহানগর উত্তর শ্রমিকলীগের গণযোগাযোগ ও সড়ক বিষয়ক সম্পাদক সাদ্দাম শিকদারসহ তাদের সহযোগীরা মানুষ জিম্মিকরে প্রতিশোধ নেয়াসহ মাদক, জুয়া, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মীর আক্কাস আলী (৬৮)।

৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় চিতলমারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান, তার ছেলে ঢাকায় চাকুরিরত রকিবুল হাসান রাজু মীর (৩২) ছুটিতে বাড়িতে আসলে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় যুবলীগ নেতা এস্কেন শিকদার ও তার সহযোগীরা তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। পরে গত ৭ অক্টোবর ঢাকায় ফেরার পথে ধোলাই পাড় বাস ষ্ট্যান্ডে বাস থামাবার সময়, আমার গ্রামের সাদ্দাম শিকদার (ঢাকায় অবস্থান রত), তার ভাই ছাত্রলীগ নেতা সাদিকুল শিকদার এবং সজীব শিকদার চাপাতি দেখিয়ে রকিবুল হাসানের কাছ থেকে প্রায় ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি তাকে গুম ও হত্যার চেষ্টা চালায়।

যাত্রীদের প্রতিবাদ ও আমার নিজ এলাকার সেনাসদস্য তাহিদুল ইসলামের হস্তক্ষেপে প্রাণে রক্ষা পান ছেলে রাকিবুল হাসান। সংবাদ সম্মেলন মীর আক্কাছ আলী আরো জানান, এস্কেন, সাদ্দাম, সাদিকুল, সজীব, শিপন, হৃদয়, হামিম ও বক্কার নামের একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, জুয়া ও ভূমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি ও স্থানীয় ভুক্তভোগীরা।

এব্যপারে সেনা সদস্যসেনাসদস্য তাহিদুল ইসলামের মুঠো ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিনিধিকে বলেন, যখন ধোলাই পাড় বাস থামায় তখন সাদ্দামসহ তিনজন রাকিবুলকে জোর করে নামিয়ে নিতে গেলে এলাকার ছেলে হিসেবে সাদ্দামকে দেখে বলি তুমি কেমন আছ? এসময় আমার কথার উত্তর না দিয়ে ওরা রাকিবুলকে ছেড়ে দ্রুত পালিয়ে যায়। এছাড়া বাসে থাকাকালিনও সাদ্দাম ও তার লোকজন রাকিবুলকে কয়েকবার ফোন দিয়ে ছিল; বলে ছিল কতদুর আছো। এব্যপারে সাদ্দামের  মুঠো ফোনে কথা হলে তিনি বলেন এ ঘটনা তিনি জানেন না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে জানা গেছে।