September 20, 2026, 11:44 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

‎ ‎চিতলমারী নবাগত ওসি মিসেস রোকেয়া খানমকে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছা

‎নিজস্ব প্রতিবেদক:

‎চিতলমারী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মিসেস রোকেয়া খানমকে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

‎রবিবার বিকালে চিতলমারী থানা প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

‎ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি শোয়ায়েভ হোসেন গাজী সহ কমিটির নেতৃবৃন্দ নবাগত অফিসার ইনচার্জের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় তারা আশা প্রকাশ করেন যে, নতুন ওসির যোগদানের মাধ্যমে চিতলমারী থানা এলাকায় আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং ব্যবসায়ী সমাজ নিরাপদে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।

‎ওসি মিসেস রোকেয়া খানম বলেন, আমি জনগণের সেবা করতে এসেছি। চিতলমারীর শান্তি ও নিরাপত্তা রক্ষা আমার প্রথম দায়িত্ব। প্রশাসন ও জনগণ একসাথে কাজ করলে অপরাধ দমন ও শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে। আমি চাই এই থানাকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে।

‎ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, ওসি ম্যাডামের আন্তরিকতা ও দক্ষতা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা প্রশাসনের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করব।

‎এসময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।