September 20, 2026, 11:03 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের পরিচিতি ও আলোচনা সভা

Reporter Name

কুমিল্লার চৌদ্দগ্রাম-১১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিকনির্দেশনায় উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার।

শুক্রবার(১৭ অক্টোব) সন্ধ্যায় গাংরা রাস্তার মাথায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সভাপতি তৌহিদ উল্যাহ ভূঁইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান মনির, রফিকুল ইসলাম শামীম, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান সুমন, বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ ইয়াছিন, জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান খান।

জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী মানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক আবু নাছের ভূঁইয়া স্বপন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা আবুল কালাম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মহসিন, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমান জিলানী, ছাত্রদল নেতা কাজী নিলয়।