September 20, 2026, 11:00 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

চিতলমারীতে গবাদি পশু ও হাঁস-মুরগি বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক :

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক ক্লাইমেট চেইঞ্জ এডাপটেশন প্রকল্পের আয়োজনে বাগেরহাটের চিতলমারী উপজেলার চার দিন ব্যাপী ৭টি ইউনিয়নে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগি ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩অক্টোবর) সকাল ৭টায় উপজেলা পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মুখে সমাপনী দিনে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগি ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা স্নিগ্ধেন্দু শেখর বিশ্বাস ও এল এস পি অরুণ হালদার।ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদানে স্থানগুলো হলো কলাতলা ইউনিয়ন রাজনগর মন্দির প্রাঙ্গণে , সন্তোষপুর ইউনিয়ন দড়ি উমাজুরি, শিবপুর ইউনিয়ন উত্তর শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণ, চরবানিয়ারী ইউনিয়ন শ্যামপাড়া নির্মল গাইনের বাড়ি,সদর ইউনিয়ন পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বড়বাড়িয়া ইউনিয়ন হাড়িয়ারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং হিজলা ইউনিয়ন পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কোডেক এর কর্মরত মোঃ রিহাদ হোসেন জানান , কোডেক চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নে সিসিএ প্রকল্পে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল সার্ভিসে কার্যক্রম পরিচালনা করেছি।যা গবাদিপশু অকাল মৃত্যু ও রোগ ব্যাধির সংক্রমন কমাতে জনসাধারণের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণ প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন হবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় উৎসাহিত হবে।স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তা এবং প্রাণিসম্পদ অধিদপ্তর চিতলমারী কারিগরি সহযোগিতায় কার্যক্রম পরিচালিত হয়েছে।