September 20, 2026, 11:02 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

কৃষকের ঘেরে রাতের অন্ধকারে তাণ্ডব: সবজি গাছ কেটে দিল প্রতিপক্ষ

‎নিজস্ব প্রতিবেদক:

‎বাগেরহাটের চিতলমারী উপজেলার কাটিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ঘেরে থাকা সবজি গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ লুৎফর মোল্লা (৪০)।

‎গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) রাত আনুমানিক সাতটার দিকে। অভিযুক্ত ব্যক্তি একই উপজেলার
‎কটিপাড়া গ্রামের মোঃ হাসেম আলী সরদারের ছেলে বিল্লাল সরদার (৪৫)।

‎লুৎফর মোল্লা অভিযোগ করে বলেন, আমি নগদ জমায় ১৪ কাঠা জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করি। বিল্লাল সরদারের সঙ্গে জমির মূল মলিকের আগে থেকেই শত্রুতা চলে আসছে। সেই জের ধরে বৃহস্পতিবার রাতে সে আমার ঘেরে ঢুকে পাড়ের সব সবজি গাছ কেটে ফেলে দেয়। এতে আমার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়।


‎পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ দেখতে পান লুৎফর মোল্লা। এ সময় প্রতিবেশী বাবু মোল্লা (২৩) ও শুভ মোল্লা (১৫)সহ আরও কয়েকজন বিষয়টি প্রত্যক্ষ করেন বলে জানা গেছে।

‎ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিল্লাল সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, এ অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো গাছ কাটিনি।

‎এ ঘটনায় চিতলমারী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন লুৎফর মোল্লা।

‎চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মিসেস রোকেয়া খনম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের ক্ষতির পরিমাণ ও ঘটনার সত্যতা যাচাইয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন ।


‎স্থানীয় কৃষকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। আদিখালী গ্রামের এক কৃষক বলেন, এভাবে কৃষকের ফসল নষ্ট করা খুবই দুঃখজনক। কৃষক সারাবছর পরিশ্রম করে। শত্রুতার জেরে এমন ঘটনা ঘটলে কৃষকের মনোবল ভেঙে যায়।

‎আরেক কৃষক জানান, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জমি নিয়ে দ্বন্দ্ব থাকলেও ফসল ধ্বংস করা কোনোভাবে ন্যায্য নয়।

‎লুৎফর মোল্লা বর্তমানে ন্যায়বিচারের প্রত্যাশায় থানার দারস্থ হয়েছেন।