September 16, 2026, 9:03 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ডিআরইউ

আবু বকর সিদ্দিক

ঢাকায় কর্মরত সংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক হয়েছেন মহিউদ্দিন। আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন খালিদ সাইফুল্লাহ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর গণনা শেষে সাড়ে ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এবার 1404 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুসারে, নির্বাচনে সৈয়দ শুকুর আলী শুভ ৫৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। আর মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শামীম, যুগ্ম-সম্পাদক পদে মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক পদে মো. জাকির হুসাইন, কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ ও দপ্তর সম্পাদক পদে রফিক রাফি বিজয়ী হয়েছেন।

নারী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান ও আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ মেসবাহ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে (সাতটি) হাবিবুর রহমান (হাবিব রহমান), ফারহানা ইয়াসমিন (জুঁথী), সাঈদ শিপন, দেলোয়ার হোসেন মহিন, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা এবং মো. শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মো. মনোয়ার হোসেন।