শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও জনদুর্ভোগ কমাতে প্রশাসনের উদ্যোগ

ঢাকার আদাবর থানার অন্তর্ভুক্ত বেড়িবাঁধ ও সুনিবিড় হাউজিংয়ের মধ্যবর্তী এলাকায় অবস্থিত নবদিগন্ত হাইস্কুলসংলগ্ন পরিবেশ দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। স্কুলের প্রধান ফটকের সামনে ময়লা-আবর্জনার স্তূপ, যেখানে-সেখানে রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, বখাটেদের আড্ডা এবং জুয়ার বোর্ড বসানোর অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল।
এ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং এলাকার সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে আদাবর থানা পুলিশের উদ্যোগে একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নবদিগন্ত স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আদাবর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে বিদ্যালয়কেন্দ্রিক পরিবেশ আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে।
সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে পরিচালিত এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসেবাকেই অঙ্গীকার হিসেবে ধারণ করে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়ে তোলাই তাদের লক্ষ্য।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *