September 16, 2026, 7:52 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধন পেয়েছে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল দেশ সংবাদ

Reporter Name

বিভিন্ন সংস্থার যাচাই-বাছাই শেষে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধন পেয়েছে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল দেশ সংবাদ।

সোমবার (২০ নভেম্বর) দেশ সংবাদ-সহ ৯টি অনলাইন নিউজ পোর্টালকে প্রাথমিক নিবন্ধনের অনুমতি দিয়ে প্রেস শাখা-১ এর উপসচিব ড. ভেনিসা রড্রিক্স স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি বিধি-বিধান অনুসরণ সাপেক্ষে নির্ধারিত ফি-সহ চাহিদা মাফিক সকল কাগজ-পত্র জমা দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে তথ্য অধিদফতর থেকে রবিবার (২৬ নভেম্বর) সার্টিফিকেট হাতে পায় দেশ সংবাদ কর্তৃপক্ষ।

নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার আর সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় করে ২০১৬ সালের ১ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশ সংবাদ। যাত্রার অল্প মধ্যেই চমক দেখাতে শুরু করে গণমাধ্যমটি। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষা-ভাষী মানুষ প্রতিদিন ভিজিট করেন দেশ সংবাদ। আধুনিক প্রযুক্তিকে পুঁজি করে প্রতিদিন এগিয়ে যাচ্ছে পোর্টালটি।

প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ সংবাদকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে যারা সর্বদা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন দেশ সংবাদ কর্তৃপক্ষ।

নিবন্ধন পাওয়ার পর পোর্টালটিকে আগের চেয়ে আরও বৃহৎ পরিসর এবং আধুনিক প্রযুক্তিকে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তারা।