September 16, 2026, 9:53 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

লাবণ্য ফটো সুন্দরী ২০২৬ এর শুভ মহরত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো রিয়েলিটি শো লাবণ্য ফটো সুন্দরী ২০২৬ এর শুভ মহরত। অনুষ্ঠানে মিডিয়া অঙ্গনের অনেক পরিচিত মুখের পাশাপাশি দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লাবণ্য মিডিয়া হাউস এর আয়োজিত রিয়েলিটি শো তে আট বছর থেকে শুরু করে ৫০ বছরের নারীরা চারটি গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন, প্রতি গ্রুপের শীর্ষ তিনজন করে বার জন এবং সম্মিলিত একজন সহ সর্বমোট তেরজন বিজয়ীর জন্য থাকছে মিডিয়াতে নাটক সিনেমা বিজ্ঞাপনে কাজের পাশাপাশি আকর্ষণীয় পুরস্কারের।

লাবণ্য মিডিয়া হাউসের চেয়ারম্যান মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবণ্য মিডিয়া হাউসের ব্যবস্থাপনা পরিচালক সিনথিয়া সুলতানা, নূর জুয়েলার্স বিডি এর চেয়ারম্যান আরিফ জামান, এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজা, শামীম টেক্সট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ভিসা পয়েন্টের চেয়ারম্যান সেলিম রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ি এম এ খালেক, মাজহারুল ইসলাম কিসলু, ফিরোজ আহমেদ, গবেষক তসলিম রানা, ব্যারিস্টার শহীদুল ইসলাম, এডভোকেট তোফাজ্জল হোসেন সহ প্রমুখ।

আয়োজকদের পক্ষে মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী জানান, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত অনলাইন এবং সরাসরি এই রিয়েলিটি শো তে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করা যাবে এবং আগামী নভেম্বর মাসে এটার গ্রান্ড ফিনাল দেশে অথবা দেশের বাহিরে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের কে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ