September 16, 2026, 9:52 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

হারানো গৌরব’ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি সাংসদ মশিউর রহমানের

চিতলমারী উপজেলা প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নের আড়ুয়াবর্ণী চরপাড়ায় অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় বিদ্যালয়টির সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. মেহেদী হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ মশিউর রহমান খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার এবং চিতলমারী আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. ইদ্রিসুর রহমান ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মশিউর রহমান খান পুরোনো স্মৃতিচারণা করে বলেন, ‘আমি আজ সত্যিই আনন্দিত, কারণ এই বিদ্যালয়েরই ছাত্র ছিলাম আমি। একসময় এই বিদ্যালয়টি চিতলমারী উপজেলার এক নম্বরে ছিল এবং একে মডেল স্কুল বলা হতো। এই বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনাই আমার একমাত্র লক্ষ্য।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদাউস হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এবং অ্যাডহক কমিটির সহসভাপতি মো. সাইদুর রহমানের (সেলিম খান) সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সুধী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজেদের বিদ্যালয়ের সাবেক ছাত্র ও বর্তমান সংসদ সদস্যকে এত কাছে পেয়ে শিক্ষার্থীরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি সমাপ্ত হয়।