September 16, 2026, 9:52 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

চরবানিয়ারী ইউপি নির্বাচন: ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ ভোটারের পছন্দের শীর্ষে নান্নু বিশ্বাস

চিতলমারী উপজেলা প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে চিতলমারী উপজেলার ৬ নম্বর চরবানিয়ারী ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা, হাটবাজার সর্বত্রই চলছে ভোটের হিসাব-নিকাশ। বিশেষ করে এই ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে কে আসছেন, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ দেখা দিয়েছে। তবে সব জল্পনা ও আলোচনার কেন্দ্রে এখন একটিই নাম—তৃণমূলের পরীক্ষিত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নান্নু বিশ্বাস।

দীর্ঘ রাজনৈতিক জীবনে একজন দক্ষ সংগঠক হিসেবে এলাকায় তাঁর ব্যাপক পরিচিতি ও সুনাম রয়েছে। রাজনীতির পাশাপাশি বর্তমানে তিনি সফলভাবে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। জনপ্রতিনিধি না হয়েও ব্যক্তিগত উদ্যোগে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকার কারণে তৃণমূলের মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন একটি মুখ হয়ে উঠেছেন। আসন্ন নির্বাচনে তাই ৭ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে তাঁকেই দেখতে চাইছেন এলাকার সব শ্রেণি-পেশার মানুষ।

সরেজমিনে ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে এবং সাধারণ ভোটার ও তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে-

কথা বলে জানা যায়, নান্নু বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিবিড়ভাবে জড়িয়ে রেখেছেন।

স্থানীয়দের মতে, বর্তমান প্রেক্ষাপটে এলাকার সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য নান্নু বিশ্বাসের মতো একজন দক্ষ, সৎ ও দূরদর্শী সংগঠকের জনপ্রতিনিধি হওয়া সময়ের জোরালো দাবি। তাঁদের বিশ্বাস, এমন একজন পরিচ্ছন্ন ইমেজের মানুষ নেতৃত্বে এলে ওয়ার্ডের অবহেলিত চিত্র দ্রুত বদলে যাবে।

নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া ফেলার বিষয়ে নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মো. নান্নু বিশ্বাস বলেন,-

‘সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনই আসন্ন নির্বাচনে আমার সবচেয়ে বড় শক্তি।

আমি কোনো পদ-পদবির আশায় নয়, বরং সব সময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার। এলাকার মুরুব্বিদের দোয়া এবং তরুণদের আশীর্বাদ ও সমর্থন থাকলে আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে আরও বৃহৎ পরিসরে এই জনপদের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ৭ নম্বর ওয়ার্ডের পাড়া-মহল্লায় নান্নু বিশ্বাসের পক্ষে ভোটারদের স্বতঃস্ফূর্ত জনসমর্থন ততই দৃশ্যমান হচ্ছে।

এখন দেখার অপেক্ষা, ভোটের মাঠে এই জনসমর্থন তাঁকে কতটা সাফল্য এনে দেয়।