September 16, 2026, 9:52 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

‘সবার আগে সব খবর’ প্রত্যয়ে যাত্রা শুরু করল অনলাইন পোর্টাল ‘দ্যা ফার্স্ট নিউজ’

নিজস্ব প্রতিবেদক :

‘সবার আগে সব খবর’—এই স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা ফার্স্ট নিউজ’। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় শুক্রবার বাদ আসর রাজধানীর প্রধান কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পোর্টালটির সম্পাদক মো. মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, একদল নিরলস ও পরিশ্রমী সাংবাদিকের সমন্বয়ে পাঠকদের কাছে দ্রুত, বস্তুনিষ্ঠ এবং নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। সাংবাদিকতার নীতি ও দায়িত্বশীলতা বজায় রেখে দেশের গণমাধ্যম অঙ্গনে মানুষের সর্বোচ্চ আস্থা ও বিশ্বাস অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী এই মিলাদ ও দোয়া মাহফিলে গণমাধ্যম ব্যক্তিত্ব, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু ও কোষাধ্যক্ষ ইয়াছিন আলী এবং ‘দেশ দশ’-এর সম্পাদক মাহমুদুল হাসান রুমান আকন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক আব্দুল্লাহ মজুমদার, এনআরবি ব্যাংকের সিনিয়র অফিসার আনিসুর রহমান, জাইমা ইন্টারন্যাশনালের গাজী ফরহাদ হোসেন ও রিজওয়ান দেওয়ান এবং ব্যবসায়ী কবির ছৈয়াল।

বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের মধ্যে বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার তুহিন ভূইয়া ও ইমন হোসেন, গ্রিন টেলিভিশনের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন, সরেজমিনের স্টাফ রিপোর্টার এইচ এম সুমন, সাংবাদিক নাইমুর রহমান দূর্জয়, প্রবাসী নাছির উদ্দীন মোল্যা ও সোহেল মালত অনুষ্ঠানে যোগ দেন।

দ্যা ফার্স্ট নিউজের পক্ষে বিল্লাল মালত, রিয়াজ হোসেন, সোলায়মান হোসেন, ফারজানা জাহিদ, আতিকুর রহমান ও সিদ্দিক হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য সাংবাদিক ও কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দ্যা ফার্স্ট নিউজের সাফল্য এবং দেশ ও জাতির সার্বিক শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।