September 16, 2026, 7:51 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

কক্সবাজার সৈকতে পর্যটক দম্পতির মরদেহ

Reporter Name

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে দুই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে বীচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ।

রবিবার (৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে সৈকতের লাবনী পয়েন্ট থেকে তাদের মরদেহ করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজ।

তিনি বলেন, সৈকতের লাবনী পয়েন্টে দুইজনের মরদেহ বালিয়াড়িতে পড়ে থাকতে দেখে ব্যবসায়ীরা ট্যুরিস্ট পুলিশ ও বীচ কর্মীকে খবর দেয়। এরপর পরই বীচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রয়োজনীয় কার্যাদি শেষ করে মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। মরদেহ দুটির মধ্যে নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে এবং পুরুষের বয়স ৪৫-৫০ বছর হবে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ জানিয়েছেন, প্রথমের মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে পরিচয় পাওয়া গেছে। এরা নাটোরের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা। বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুমা একই এলাকার সুলতান আলীর মেয়ে সুমি। এর শনিবার সকালে কক্সবাজার ভ্রমণে আসেন এবং হোটেল সী-গালের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া নেন। রবিবার সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। এতে তাদের মৃত্যু হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আশিকুর রহমান বলেন- হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।