September 16, 2026, 10:15 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু আজ থেকে

GVC News

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সারা দেশে একযোগে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আট বিভাগের ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা হবে। এর আগে পরীক্ষা গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল গত বছরের ২৭ নভেম্বর। গত ৯ জানুয়ারিতে পিএসসির এক বিজ্ঞপ্তিতে ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২-এর লিখিত পরীক্ষার এ পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আটটি বিভাগে পরীক্ষার কেন্দ্র থাকবে। ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা কার্যক্রম চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হবে। বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য ৫০ থেকে ২০০ নম্বরের ওপর ১ থেকে ৪ ঘণ্টাব্যাপী পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলবে। এর আগে গত বছর ১৯ মে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরে ৬ জুন প্রকাশিত ফলাফলে ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার পদে তিন হাজার ৩৩১ জনকে নিয়োগের সুপারিশ করা হবে।