September 18, 2026, 1:15 pm
শিরোনাম :
নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান

‎নতুন বইয়ের ঘ্রাণে মুখর আড়ুয়াবর্ণী চর পূর্বপাড়া ইবতেদায়ী মাদ্রাসা

আজাদ খান:

বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণী চর পূর্বপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনগুলোতেই হাতে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য।‎

রবিবার (৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

‎বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. বোরহান উদ্দিন খান (এম.এ, ডাবল), জেনারেল শিক্ষক মো. সাইদুর রহমান, ইবতেদায়ী ক্বারী মাওলানা মো. নাজমুল হোসেন এবং ইংরেজি শিক্ষক মো. শফিউল আযম।

এ সময় উপস্থিত স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ মাদ্রাসার শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, আন্তরিক পাঠদান ও সাম্প্রতিক বার্ষিক পরীক্ষার সন্তোষজনক ফলাফলের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং মাদ্রাসার সার্বিক অগ্রগতিতে আশাবাদ ব্যক্ত করেন।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আরও মনোযোগী হয়ে পড়াশোনায় এগিয়ে যাবে- এমন প্রত্যাশার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।