দরজায় কড়া নাড়ছে ফুটবলে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট হলেও এবার উত্তর আমেরিকা অর্থাৎ কনকাকাফ অঞ্চল থেকেও অংশ নেবে বেশ কয়েকটি দল। টুর্নামেন্ট আয়োজিতও হবে দক্ষিণ আমেরিকার বাইরে, মার্কিন যুক্তরাষ্ট্রে।
আগামী ২০ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট উপলক্ষে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে শক্তিশালী ব্রাজিল। স্কোয়াডে একমাত্র নতুন মুখ হিসেবে জায়গা হয়েছে পোর্তোর ২৪ বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসনের। বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরো ও টটেনহাম হটস্পারের স্ট্রাইকার রিচার্লিসন। অনুমিতভাবেই নেই ইনজুরি আক্রান্ত তারকা নেইমার।
কোপা আমেরিকা অভিযানে নামার আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচেও এই স্কোয়াড নিয়ে খেলবে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
২০১৯ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপার স্বাদ নিয়েছিল ফুটবল বিশ্বকাপে ৫ বারের চ্যাম্পিয়নরা। দলটি সর্বশেষ কোপা আমেরিকা ফাইনালে ২০২১ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে হেরে গিয়েছিল।
ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াড
গোলকিপার: আলিসন, এদেরসন, বেন্তো।
ডিফেন্ডার: মারকিউনহোওস, দানিলো, বেরালদো, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল, ওয়েন্দেল, ইয়ান কৌতো, গিলের্মে আরানাল।
মিডফিল্ডার: ডগলাজ লুইজ, হোয়াও গোমেজ, আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেজ, লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: ভিনিসিউস জুনিয়র, এনদ্রিক, রাফিনিয়া, রদ্রিগো, ইভানিলসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও সাভিনিও।
জিভিসি নিউস/ ইস