September 19, 2026, 1:08 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

টানা তিন সিরিজে জয়ের স্বাদ পেয়েছেন লিটন দাস

নিজস্ব প্রতিবেদক

সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে শেষ প্রস্তুতির সুযোগ ছিল বাংলাদেশের নেদারল্যান্ডস সিরিজ। যেখানে টানা দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নেয় টাইগাররা। শেষ ম্যাচটি ছিল আত্মতৃপ্তির।

তবে সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে বৃষ্টির কারণে। দুই দফা বৃষ্টিতে বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাটিং করতে পারেনি। মাঝে আলোকস্বল্পতায়ও কিছুক্ষণ বন্ধ থেকেছে খেলা। তবে এ নিয়ে আক্ষেপের কোনো সুযোগ নেই।

আগের ম্যাচের একাদশে ৫ পরিবর্তন এনে খেলতে নেমে ব্যাটিং করেছেন উপরের সারির ব্যাটারদের সবাই। শেষ ম্যাচেও হেসেছে অধিনায়ক লিটনের ব্যাট। শেষ ম্যাচে ৪৬ বলে ৭৩ রানের দারুণ এক খেলেছেন তিনি।

দুই হাফ সেঞ্চুরিতে ১৪৫ রান করে সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার এমন ছন্দ সবাইকে এনে দিয়েছে তৃপ্তি। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, এর চেয়ে ভালো আর কী হতে পারে!

সিরিজ শেষে লিটনও খোলাসা করলেন কেন তার রান করাটা গুরুত্বপূর্ণ ছিল। অধিনায়ক রান না করলে দল মানসিকভাবে ভেঙে পড়ে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে বলেন, ‘উপভোগ করি বলেই এই দায়িত্ব নিয়েছি। অবশ্যই আমাদের টানা বেশ কয়েকটি সিরিজে ভালো ক্রিকেট হয়েছে। আমি নিজেও পারফর্ম করছি, যা দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ একজন নেতা যখন পারফর্ম করতে পারেন না, তখন দল মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে।’