September 19, 2026, 1:07 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ আজ আত্মবিশ্বাসী লিটনের দল

নিজস্ব প্রতিবেদক

আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমরা জেতার জন্যই মাঠে যাবো। শ্রীলঙ্কার সঙ্গে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে।

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে লিটনের দল। শেষ তিন সিরিজেও রয়েছে জয়ের স্মৃতি। এর মধ্যে আছে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ও। আর এটা আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের। গতকাল আবুধাবিতে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন বাংলাদেশ দলের পেস তারকা তানজিম হাসান সাকিব।

তানজিম বলেন, আপনি যেখানেই যাবেন বাংলাদেশের সমর্থকদের পাবেন। সবসময় তারা আমাদের সাপোর্ট করার জন্য মাঠে আসে। মাঠে এটা আমাদের বুস্ট করে। আপনি জানেন আমাদের সমর্থকরা খুবই ইমোশনাল। আমরা যেখানেই খেলি তারা আসে এবং তারা আমাদের সমর্থন দেয়। এটাই আমাদের বড় শক্তি।

এশিয়া কাপের আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রচুর ম্যাচ খেলেছি। আমরা তো পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলেছি- টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ছিল। আমরা তাদের সব খেলোয়াড়কেই ভালো জানি। আমরা ঠিকঠাক পরিকল্পনা করব। অবশ্যই, তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে এবং আমরা তাদের আটকানোর চেষ্টা করব।