বাংলাদেশের এশিয়া কাপ শুরু আজ প্রতিপক্ষ হংকং

শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়, ঘরের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ। টানা ৩ সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে গিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ঢাকা-সিলেট মিলিয়ে করেছে প্রায় এক মাসের ক্যাম্প। মাঠের পারফর্মেন্স আর ক্যাম্পে প্রস্তুতি দুটো নিয়েই দারুণ খুশি লিটন। তিনি বলেন, ‘আমরা সাম্প্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলেছি। বেশ কিছুদিন ক্যাম্পও করেছি। আমার মনে হয়, ভালোভাবেই প্রস্তুত এশিয়া কাপের জন্য।

৩ ফাইনাল, তিনবার স্বপ্ন ভঙ্গ! এশিয়া কাপে ৩ বার ফাইনাল খেলেও ভাগ্যের শিকে ছিঁড়তে পারেনি বাংলাদেশ। আজ আরও একবার এই টুর্নামেন্টে মাঠে নামছে টাইগাররা। শিরোপা না জিততে পারার ইতিহাস অবশ্য বদলে দিতে চান অধিনায়ক লিটন কুমার দাস। মঙ্গলবার অধিনায়কদের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ আমরা ৩ বার ফাইনাল খেলেও চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি। কিন্তু ইতিহাস তো বদলানোর জন্যই তৈরি হয়।’ চ্যাম্পিয়ন হতে না পারার ইতিহাস বদলানোর মিশনে সংযুক্ত আরব আমিরাতে আজ প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। আবুধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

সব কটিই ভালো দল, খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে। আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেব।’ ১৯৮৪ সালে দ্বিতীয় আসর থেকেই এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। সবমিলিয়ে এর আগে হওয়া ১৬ আসরের ১৫টিতে ছিল টাইগাররা। এর মধ্যে ২০১২ সালে প্রথমবার ফাইনালে ওঠে বাংলাদেশ। ঘরের মাঠে হওয়া সেই আসরের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ রানে হেরে যায় টাইগাররা। ম্যাচের পর সাকিব আল হাসান, মুশফিকুর রহীমদের কান্না চোখ ভেজায় সমর্থকদেরও। ৪ বছর পর আবারও ফাইনালে ওঠে বাংলাদেশ, এবার তাদের আটকে শিরোপা জেতে ভারত। ঠিক পরের আসরেও একই দলের বিপক্ষে হেরে রানার্সআপ হয় টাইগাররা। সেবার ফাইনালে ১১৭ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংসও খেলেন লিটন। তবু হারে দল! সেই লিটন এবার অধিনায়ক।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *