September 16, 2026, 10:15 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

ঈদুল আজহার পর শনিবার স্কুল খোলা থাকতে পারে – শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহার পর থেকে শনিবার আবারও স্কুল বন্ধ থাকতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ রবিববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ছুটি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‌‌আমরা এ বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেব। বর্তমান পাঠ্যক্রমে শিক্ষার্থীদের বাড়ির কাজ করতে, একটি নির্দিষ্ট সময় দেওয়ার জন্য শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। আরও কিছু বিষয় ছিল। যেহেতু আমরা প্রায় ৯টি কর্মদিবস পাইনি, সেহেতু আমরা চেষ্টা করছি, শনিবারে স্কুল খোলা রাখার মাধ্যমে সেই কর্মদিবসগুলো যেন আমরা পাই। সেজন্য এ ব্যবস্থা। তবে এটা সাময়িক।

শিক্ষামন্ত্রী বলেন, এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত না। আমরা অবশ্যই চাই, শিক্ষকদের একটা নির্দিষ্ট সময়ে বিশ্রাম দেওয়ারও প্রয়োজন আছে। আবার শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাসাধ্য করছে কি না, সেটা দেখার বিষয় আছে। অতিমাত্রায় চাপের মধ্যে সব দিন শ্রেণিকক্ষে পাঠদান করার ক্ষেত্রে যে খুব বেশি ভালো ফল হবে, তা না। এটা সাময়িক বিষয়। আশা করছি, ঈদুল আজহার পরে হয়তোবা এটা চলমান রাখতে হবে না, আশা করছি।

এর আগে সব স্কুলে শনিবার শিক্ষাকার্যক্রম চালু রাখতে নির্দেশনা দিয়েছিল সরকার। গত ৪ মে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

জিভিসি নিউস/ ইস