September 20, 2026, 4:31 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

স্পোর্টস ডেস্ক

আইপিএল ৭ দলের লড়াই প্লে-অফের ৩ জায়গার জন্য

চলমান আইপিএল এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে কলকাতা নাইট রাইডার্স প্লে-অফ নিশ্চিত করেছে। তবে এখনও তিনটি জায়গা বাকি। কিন্তু এই তিন জায়গার জন্য সাতটি দল লড়াই করছে।

গতকাল রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে-অফের আশা বাড়িয়েছে চেন্নাই সুপার কিংস। এমনকি টানা পাঁচটি ম্যাচ জিতে লড়াইয়ে টিকে রয়েছে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে লিগের আট নম্বরে থাকা গুজরাট টাইটান্সও প্লে-অফের লড়াইয়ে খাতায়-কলমে রয়েছে।

কলকাতা যেহেতু প্লে-অফে উঠে গেছে, তাই তাদের এক বা দু’নম্বরে শেষ করার সম্ভাবনা রয়েছে তাদের। আসর থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস বিদায় নিয়েছে।

নাইট রাইডার্স ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠেছে। দলটি যদি বাকি দুটি ম্যাচ হারে ও সানরাইজার্স হায়দরাবাদ তাদের বাকি দুটি ম্যাচ জেতে তা হলে দুই দলের পয়েন্ট সমান হবে। তবুও নেট রানরেটে কলকাতার প্রথম দুইয়ে থাকার সম্ভাবনা বেশি।

১২ ম্যাচে ১৬ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। হারের হ্যাটট্রিক করলেও এখনও রাজস্থানের পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করার সম্ভাবনা ১২.৫ শতাংশ। যদি রাজস্থান বাকি দু’টি ম্যাচ হারে তা হলে চেন্নাই ও হায়দরাবাদের সঙ্গে একই পয়েন্টে শেষ করতে পারে তারা। তার পরেও নেট রানরেটের বিচারে প্লে-অফে উঠতে পারে রাজস্থান।

মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। প্রথম চারে শেষ করার সম্ভাবনা ৯১ শতাংশ। আরও দুই বা তিনটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করার সম্ভাবনাও রয়েছে তাদের। সে ক্ষেত্রে কাজে আসবে নেট রানরেট। ধোনিদের নেট রানরেট কেকেআরের পরেই সব থেকে ভালো।

হায়দরাবাদের ১২ ম্যাচে ১৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলায় চেন্নাইয়ের থেকেও হায়দরাবাদের প্রথম চারে ওঠার সম্ভাবনা বেশি (৯৭ শতাংশ)। কলকাতা ও রাজস্থানের সঙ্গে তাদের একই পয়েন্টে শেষ করার সম্ভাবনা ৩ শতাংশ।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট ব্যাঙ্গালুরুর। শেষ ম্যাচ জিতলে ব্যাঙ্গালুরুর আরও পাঁচটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করারও সম্ভাবনা রয়েছে। কোহলিদের নেট রানরেট বাড়ায় সুযোগ বেড়েছে তাদের।

দিল্লি ক্যাপিটালসের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। দিল্লির প্লে-অফে ওঠার সম্ভাবনা ৩১.৩ শতাংশ। তিন থেকে পাঁচটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করতে পারে তারা। সে ক্ষেত্রে দেখা হবে নেট রানরেট।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ১২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে। এক ম্যাচ কম খেলায় লক্ষ্ণৌর প্লে-অফে ওঠার সম্ভাবনা বেশি (৫৬ শতাংশ)। তিনটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করতে পারেন লোকেশ রাহুলরা।

১২ ম্যাচে ১০ পয়েন্ট গুজরাট টাইটান্সের। তাদের প্লে-অফে ওঠার সম্ভাবনা সব থেকে কম (১৬ শতাংশ)। আরও চার বা পাঁচটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করার সম্ভাবনাও রয়েছে তাদের। তবে গুজরাটের নেট রানরেট কম থাকায় সুযোগ কম।

জিভিসি নিউস/ ইস