September 20, 2026, 6:13 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

বিশ্বকাপজয়ী মার্টিনেজ ইংলিশ প্রিমিয়ার লিগে লজ্জার রেকর্ড গড়লেন

স্পোর্টস ডেস্ক

ম্যাচ শুরু হওয়ার তখনও দুই মিনিট হয়নি। মারাত্মক এক ভুল করে বসেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। হাত ফসকে নিজেদের জালেই বল জড়ান তিনি। আর তাতেই ইংলিশ প্রিমিয়ার লিগে লজ্জার এক রেকর্ড গড়েন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। লিগে সবচেয়ে বেশি আত্মঘাতী গোল দেওয়া গোলরক্ষক এখন এই আর্জেন্টাইন। ভিলা পার্কে সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তারা।

আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন ইউরি তিয়েলেমান্স। পরে কোডি হাকপো ও জ্যারেল কোয়ানসার গোলে জয়ের সম্ভাবনা জোরাল হয় লিভারপুলের। কিন্তু, শেষ দিকে জোড়া গোলে সবকিছু পাল্টে দেন দুরান।

লিভারপুলকে রুখে দেওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা জোরালো হয়েছে অ্যাস্টন ভিলার। শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেলেই চলবে। হারলেও সুযোগ থাকবে, মেলাতে হবে নানা সমীকরণ। টটেনহ্যাম তাদের শেষ দুই ম্যাচের একটিতেও পা হড়কালে শেষ চার নিশ্চিত হয়ে যাবে ভিলার।

জিভিসি নিউস/ ইস