September 21, 2026, 10:54 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিজওয়ানের অটোগ্রাফ ইমরান খানের মুক্তি চাওয়া পোস্টারে

স্পোর্টস ডেস্ক

পিছিয়ে পড়েও আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচের সময় পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের একটি ঘটনা ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।

ম্যাচ শেষে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন রিজওয়ান। কিন্তু সেই সময় তিনি এমন একটি পোস্টারে সই করেছেন, যেখানে ছিল ইমরান খানের ছবি। সঙ্গে লেখা, ইমরান খানকে মুক্তি দাও।

সম্প্রতি পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দেয় বিশেষ পাকিস্তানি আদালত।

এর আগেই অবশ্য তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করেছিল পাকিস্তান পুলিশ । তার পর থেকে জেলেই রয়েছেন তিনি। তাকে গ্রেপ্তার করার সময় পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়। ইমরানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা বিক্ষোভ দেখায়। সেই ইমরানের মুক্তির দাবি লেখা পোস্টারে সই করলেন রিজওয়ান।

জিভিসি নিউস/ ইস