September 21, 2026, 10:52 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্ক স্টেডিয়াম শঙ্কা থাকলেও প্রস্তুত

স্পোর্টস ডেস্ক

শঙ্কা থাকলেও মাত্র ২ মাসের মাথায় তৈরি হয়ে গেলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ভেন্যু নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। নিউইয়র্কের এই স্টেডিয়াম গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এই স্টেডিয়ামে বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ অর্থাৎ ভারত বনাম পাকিস্তান ম্যাচের আয়োজনের দায়িত্বও পড়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হাত ধরে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই স্টেডিয়ামটির উন্মোচন করা হয়েছে।

ভেন্যুটির দর্শকধারন ক্ষমতা ৩৪ হাজার। ইতিমধ্যেই এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রিও হয়ে গিয়েছে। কানায় কানায় পূর্ণ থাকবে এই স্টেডিয়াম আশা বিশেষজ্ঞদের।

সংবাদমাধ্যম থেকে জানা যায়, এই স্টেডিয়ামের পরিকাঠামোর সঙ্গে মিল রয়েছে লাস ভেগাসের ফর্মুলা ওয়ান রেসিং কারের সার্কিটের সঙ্গে। পাশাপাশি এই মাঠে বসানো হয়েছে ড্রপ ইন পিচ। এই পিচ গুলো তৈরি হয়েছে ফ্লোরিডা শহরে। এই পিচে স্বাভাবিক ঘাসের সঙ্গে পাঁচ শতাংশ সিন্থেটিক ফাইবার মেশানো হয়েছে। যাতে এর দৃঢ়তা বজায় থাকে।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে খেলবে ২০টি দেশ। যার মধ্যে আটটি ম্যাচ খেলা হবে এই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। যার মধ্যে রয়েছে ৯ জুন ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ।

জিভিসি নিউস/ ইস