September 21, 2026, 11:00 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মোস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের বার্তা বিশ্বকাপের আগে

স্পোর্টস ডেস্ক

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন পেসার মোস্তাফিজুর রহমান। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন এই তারকা। তবে আইপিএল শেষ না হতেই দেশে ফিরতে হয়েছে তাকে। দেশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে খেলেছেন কাটার মাস্টার।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশের মিশন এখন মার্কিন যুক্তরাষ্ট্র সিরিজ। এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তাই দেশটির বিপক্ষে ৩ ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলে বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্তভাবে ঝালাই করে নিতে চাইছে বাংলাদেশ। গতকাল মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন মোস্তাফিজরা। বিশ্বকাপ উপলক্ষে এই যাত্রায় মোস্তাফিজকে শুভকামনা জানিয়েছে চেন্নাই।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে চেন্নাই। ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, মিশন কাটারস, সুইং স্ট্রং। তোমার জন্য শুভকামনা ফিজ।

আইপিএল ছেড়ে গত ২মে বাংলাদেশে ফিরেছেন মোস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এবারের আসরে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। সেই ফর্ম পরের ম্যাচগুলোতেও বজায় রাখেন এই বাঁহাতি পেসার। সবমিলিয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। আইপিএল থেকে ফেরার সময় ছিলেন যৌথ সর্বোচ্চ উইকেটশিকারী। প্রথমদিকে বেশ কিছুদিন সর্বোচ্চ উইকেটশিকারী নির্দেশক পার্পল ক্যাপ ছিল তার মাথায়।

জিভিসি নিউস/ ইস